সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় বেলাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় বেলাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
রোববার দুপুরে উপজেলার চরফকিরা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী জেলা পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ১৯শে ফেব্রুয়ারি বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজার বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার সমর্থকদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ২৩শে ফেব্রুয়ারি মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাষ্টার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামালা করেন।














