সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য খুব শিগগিরই উদ্ঘাটন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য খুব শিগগিরই উদ্ঘাটন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান তিনি। এদিকে, আইনমন্ত্রী আনিসুল হকের দাবি, একটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে তার ইনোসেন্ট কথোপকথনকে ঘুঁটি বানানোর চেষ্টা করা হচ্ছে। নিজ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।
রোববার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পরে তিনি বলেন, সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য উদঘাটনে যথেষ্ট দেরি হয়ে গেছে।
এদিকে, সচিবালয়ে আইনজীবী সমিতির কাছে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকার প্রণোদনার চেক হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক।
প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ ফাঁসের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।





















