সরকারের সর্বোচ্চ মহলের প্রশ্রয়ে দুর্নীতি হয় : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
সরকারের সর্বোচ্চ মহল থেকে দুর্নীতির প্রশ্রয় দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্পর্শকাতর কোনো ইস্যুতে দুদক কোন ব্যবস্থা নেয় না।
সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের মহাসচিব। দেশে দুর্নীতির মহোৎসব চললেও ধামাচাপা দিয়ে রাখছে দুদক। এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, মেগা প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদককে অবহিত করতে চিঠি দেয়া হচ্ছে। দেরিতে হলেও সরকারের অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানান মির্জা ফখরুল। বিএনপির দেয়া অভিযোগ সুষ্ঠু তদন্ত করে দুদক ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।























