সরকারের ইশারায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চলে না : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
সরকারের ইশারায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চলে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদে আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা প্রসঙ্গে বিএনপির সংসদ সদস্য হারুন উর রশিদের মন্তব্যের জবাবে এ কথা বলেন তিনি। এছাড়া, স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে মন্ত্রীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিরোধীদলের সংসদ সদস্যদের।
বৃহস্পতিবার স্পিকার ডক্টর শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। পরে, সংসদ সদস্যদের যুক্তি-তর্কে উত্তপ্ত হয়ে উঠে সংসদ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ঝুলে থাকা ফলাফল নিয়ে সমালোচনা করেন বিএপনি’র সংসদ সদস্য হারুন উর রশিদ। তিনি বলেন, ৫০ বছরের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা।
জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এর দায় সরকারের ঘাড়ে চাপানো ঠিক না।
অতীতের যে কোন সরকারের সময়ের চেয়ে বর্তমানে দেশের পৌরসভাগুলোর অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেন, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।
অনেক বিতর্কের পর স্থানীয় সরকার পৌরসভা আইন সংশোধন বিল কন্ঠভোটে পাস হয়।























