সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দিতে হবে : রিজভী
- আপডেট সময় : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে নিউমার্কেটের ঘটনায় হামলার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের ছবি এবং ভিডিও দেখা যাচ্ছে। তাদের সবাই এখনো গ্রেফতার করা হচ্ছে না। ঐ ঘটনায় জড়িতদের চিহ্নিত না করে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।
নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দিতে হবে। দেশের মানুষের ভোটের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করা হবে, এমন ঘোষণার পর থেকে যারা বর্তমান সরকারকে প্রধান করে জাতীয় সরকার করার কথা বলছেন, তারা মূলত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। রাজধানীতে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে এ অভিযোগ করেন























