সবাইকে কলেরা টিকা নেয়ার আহবান স্বাস্থ্যমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
শুধু করোনা ভাইরাসের টিকা নয়, সব ধরনের টিকাই দেশে উৎপাদন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার সকালে রাজধানীর মহাখালী তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ভর্তি পরীক্ষায় এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় এবার ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন। ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দফায় রাজধানীর পাঁচ এলাকায় কলেরার টিকা দেয়া হবে। এ সময় সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।























