সবচেয়ে বড় ও সর্বাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
করোনা মহামারির মধ্যে টুঙ্গিপাড়ার বাইরে এই প্রথম দেশের অন্যত্র সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণে পটুয়াখালির কলাপাড়ায় গিয়েছেন তিনি।
ধানখালীর পায়রাতে সর্বাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন। পাশাপাশি দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণাও দেবেন শেখ হাসিনা।
সকালে হেলিকপ্টারে পায়রায় যান প্রধানমন্ত্রী। তিনি তাপ বিদ্যুকেন্দ্র পরিদর্শন এবং এর নাম ফলক উন্মোচন করবেন। এ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে এক হাজার ৩২০টি পায়রা ওড়ানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পায়রায় সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে বরণ করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে ২০০ নৌকা। বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশন সমান অংশীদারে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে। কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।

























