সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো সংসদীয় সভা
- আপডেট সময় : ১০:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো সরকারি দল বিএনপির সংসদীয় সভা। বৈঠক শেষে দলের নেতারা বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। তাদের শপথ পাঠ করানোর পর সংসদ অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সংসদ নেতার বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন। অধিবেশন উপলক্ষ্যে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি দলের সংসদীয় সভা। এতে প্রথম অধিবেশন সভাপতিত্ব কে করবেন? স্পিকারই বা কে হবেন তা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, অধিবেশনের শুরুতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনিই ঘোষণা করবেন প্রথম অধিবেশনের সভাপতির নাম।
সাধারণত সরকারি দল থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তবে, এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশনের আগে ঘোষণা করা হবে স্পিকার-ডেপুটি স্পিকারের নাম।
ব্রিফিংয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে খালি চেয়ার দিয়ে। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
চিফ হুইপ বলেন, এবারের সংসদ হবে জনগণের কাঙ্খিত সংসদ। কার্যকর, দায়িত্বশীল ও প্রাণবন্ত সংসদে পরিণত করাই সরকারের লক্ষ্য বলে জানান নূরুল ইসলাম মনি।



















