সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘এক্সপো’তে অয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, বিমান ও সামুদ্রিক সংযোগ নিরবচ্ছিন্ন করা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। সই হতে পারে ৪-৫টি সমঝোতা স্মারক। ছয় দিনের সফর শেষে ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।





















