শ্রীলংকা বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
শ্রীলংকা বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন নিউজিল্যান্ড সফরের সময় ছুটিতে থাকা সাকিব আল হাসান। এছাড়া মোস্তাফিজুর রহমানও ফিরেছেন দলে।
স্কোয়াডে নতুন মুখ শরিফুল ইসলাম। দলে জায়গা হয়নি তরুণ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। গেলো কয়েক দিন ধরে আরেক বাঁহাতি টপঅর্ডার ইমরুল কায়েসের নাম বারবার শোনা গেলেও তাকে দলে রাখেনি বিসিবি। দলের বাকি সদস্যরা হলেন তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদি। এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় চার ক্রিকেটার নাইম শেখ, তাইজুল, শহিদুল ও আমিনুল বিপ্লবকে স্ট্যান্ডবাই রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।



















