শেখ হাসিনা বিশ্ব মুসলিমকে নেতৃত্ব দিয়েছেন: নূর-ই-আলম চৌধুরী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মুসলিমকে নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছেন চীফ হুইপ নূর-ইআলম চৌধুরী
দুপুরে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুরে হাজী শরিয়ত উল্লার আস্তানায় ৩ দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় চীফ হুইপ আরো বলেন, শেখ হাসিনা ইসলামের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন। তিনি প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন। যেখানে পাঠাগারসহ লেখাপড়ার ব্যবস্থা থাকবে। মাদারীপুরের মসজিদ মাদ্রাসা গুলোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে।





















