শিশুর বয়সসীমা ১৮ বছর নিয়ে চিন্তা-ভাবনার সময় এসেছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
১৮ বছর বয়সের নিচে সবাইকে শিশু হিসেবে আখ্যায়িত করার বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, কিশোর অপরাধীদের গ্রেফতার ও বিচার পদ্ধতি আলাদা হওয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া যাচ্ছে না। দুপুরে ঢাকার মধুবাগে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তারা।
কিশোর অপরাধ দমনে জনসচেতনতামূলক কর্মকাণ্ডের আওতায় ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন’ শিরোনামে টিভিসি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানের আলোচনা পর্বে অংশ নিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, কিশোর আইন হালনাগাদ না করাসহ বিভিন্ন কারণে কঠিন হচ্ছে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ।কিশোর অপরাধীদের বিরুদ্ধে চলমান আইনানুগ ব্যবস্থা কঠোরভাবে অব্যাহত রাখার হুশিয়ারি দেন রেব মহাপরিচালক।
প্রধান অতিথির বক্তব্যে কিশোর আইন হালনাগাদ করার প্রসঙ্গে শিশুর বয়স পুনর্নির্ধারণের ব্যাপারে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবকদেরকেও সচেতন থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী।





















