ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার করতে হবে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে সঠিক পরিকল্পনার মধ্যে দিয়ে শিল্পকারখানা গড়ে তুলতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে পানি দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, পানির অপচয় রোধ করে সঠিকভাবে পরিকল্পনা নিতে হবে। পানি সংরক্ষণের পাশাপাশি জলাধার রাখার প্রতি তাগিদ দেন তিনি।কোন নগরায়ন পরিকল্পনা হাতে নিলে বৃষ্টির পানি সংরক্ষণ ও জলাধার নিশ্চিত করতে হবে। অপরিকল্পিত বাঁধ নির্মাণ না করার নির্দেশও দেন সরকার প্রধান। সেই সাথে বন্যার সাথে বসবাস করার পদ্ধতি শিখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।























