শিথিল লকডাউনের মধ্যেই আবারো একসপ্তাহের জন্য নতুন করে আসছে বিধিনিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
শিথিল লকডাউনের মধ্যেই আবারো একসপ্তাহের জন্য নতুন করে আসছে বিধিনিষেধ । আজ এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারির কথা রয়েছে ।
আগামী ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত তা কার্যকর থাকবে । বিধিনিষেধে চলবে না গণপরিবহন। এসময়ে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে। এদিকে, তৃতীয় দফা লকডাউন না মেনেই রাজধানীর সড়কে চলছে ব্যক্তিগত গাড়ি । সিএনজি অটোরিক্সা ও রিক্সা। দোকানপাট ও শপিংমলে রাজধানীবাসী ব্যস্ত ঈদের কেনাকাটায় । ফুটপাতে ক্রেতাদের উপস্থিতি বেশী থাকলেও, নগরীর অভিজাত বিপণী বিতানগুলো এখনো ক্রেতাশূন্য। দোকানীরা বলছেন, মাসের শেষ এবং গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতাদের দেখা মিলছে না। করোনার উর্ধ্বগতির কারণে ১৪ এপ্রিল থেকে চলছে সরকার ঘোষিত লকডাউন।


















