শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী পদত্যাগের দাবিতে আজও অনশনে শিক্ষার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায়, শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী পদত্যাগের দাবি আজও অনশন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অনশন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তারা সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে ফেস্টুন প্রদর্শনের পাশাপাশি শ্লোগান দেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে, অভিযুক্ত শিক্ষক ৩টি প্রশাসনিব পদ থেকে পদত্যাগ করেছেন। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আন্দোলন বন্ধ করে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান ও তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল।





















