শিক্ষায় বিশ্ব রেংকিংয়ের কিছু বিষয় অস্পষ্ট: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
শিক্ষায় বিশ্ব রেংকিংয়ের কিছু বিষয় অস্পষ্ট। বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর রেংকিংয়ের ক্ষেত্রে অনেক রকমের ফ্যাক্টর কাজ করে। এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় উচ্চশিক্ষার মান ততটা খারাপ নয়। দেশের শিক্ষার মান ভালো, তবে আরো অনেক ভালো করার সুযোগ রয়েছে। মন্ত্রী বলেন, দেশের অনেক বিশ্ববিদ্যালয় এখন বিশ্বমানের গবেষণায় কাজ করছে। শিক্ষায় বিশ্ব রেংকিংয়ের ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা যেমন দেখা হয়, তেমনি কত পাবলিকেশন হয়েছে তাও দেখা হয়। বিদেশি শিক্ষক ও শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আছে কিনা তাও দেখা হয়। পাশাপাশি আরো বেশকিছু ফ্যাক্টর থাকে। এরকম বেশকিছু বিষয়ে বাংলাদেশ আগে মনোযোগী ছিল না। এখন রেংকিংয়ের বিষয়টি অনেক বেশি আলোচিত হওয়ায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো এ ব্যাপারে মনোযোগী হচ্ছে।























