শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বরিশালে ও দিনাজপুরে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বরিশালে ও দিনাজপুরে মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা।
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বরিশাল সরকারি বিএম কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিএম কলেজ শাখার উদ্যোগে সকালে ক্যাম্পাসের শহীদ মিনার গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সভাপতি, জেলা সভাপতি, বিএম কলেজ শাখা সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যরা।
সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। এসময় অচলাবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান করোনার খনি নয়। শিক।সা প্রতিষ্ঠানে করোনা ভাইরাস উৎপাদনের কোনো প্রমাণিত তথ্য আজ পর্যন্ত সরকার হাজির করতে পারেনি।



















