লালমনিরহাটের বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে। এদিকে নিহতের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।
ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ জানায়, ৭ থেকে ৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটতে গেলে তাদের বাঁধা দিতে সতর্কতামূলক গুলি চালানো হয়। এসময় বিএসএফ সদস্যদের সঙ্গে কথিত চোরাকারবারীদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আলী হোসেন গুলিবিদ্ধ হন। পরবর্তীতে বিএসএফ সদস্যরা উদ্ধার করে ভারতীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






















