লন্ডনে সম্মান-ভালোবাসায় সিক্ত প্রদ্যুৎ কুমার তালুকদার
এস. এ টিভি
- আপডেট সময় :
০৬:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- /
১৬৯৮
বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
সম্প্রতি যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও সংগঠক প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান প্রদ্যুৎকুমার তালুকদারের সম্মানে লন্ডনের টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকারের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
টাওয়ার হেমলেটস কাউন্সিলের মালবারি প্লেস টাউন হলে অবস্থিত স্পিকার অফিসে প্রদত্ত এ সংবর্ধনায় স্পিকার কাউন্সিলর সাফি আহমদ সংবর্ধিতঅতিথি প্রদ্যুৎ কুমার তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর ইকবাল হোসেন, কাউন্সিলর বদরুল চৌধুরী, কাউন্সিলর আব্দুল মান্নান, কাউন্সিলরকামরুল হোসেন মুন্না, কমিউনিটি এক্টিভিস্ট মিজানুর রহমান মীরু, আব্দুস সালাম, ফারুক মিয়া, জয় দত্ত প্রমুখ।
সংবর্ধিত অতিথিকে স্পিকার ও কাউন্সিলরবৃন্দ সম্মাননা স্মারক প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা লন্ডনেপ্রদ্যুৎ কুমার তালুকদারকে স্বাগত জানিয়ে তার ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করেন এবং ব্যবসা পরিচালনার পাশাপাশি তার ব্যাপক সামাজ উন্নয়ণমূলককর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা তার মত উদ্যোক্তারা বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন এই আশাবাদ ওপ্রত্যাশা ব্যক্ত করেন।
এ বিষয়ে প্রদ্যুৎ কুমার তালুকদার তার ফেসবুক হ্যান্ডেলে একটি পোষ্টের মাধ্যমে জানান, ‘দেশের বাইরে আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন এবংসম্মানে-ভালোবাসায় সিক্ত করেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের অনুপ্রেরণা এবং উৎসাহে দেশমাতৃকার সেবায় নিজেকে যেন আরো বিলিয়েদিতে পারি সেই প্রয়াসই থাকবে।’
সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রদ্যুৎ কুমার তালুকদার টাওয়ার হেলমেটস কাউন্সিল এর নির্বাহী মেয়র লুৎফুর রহমান এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকারেমিলিত হন।
গুরুত্বপূর্ণ লিংক সমুহ
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323
Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331
Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345
নিউজটি শেয়ার করুন