র্যাবের নিষেধাজ্ঞায় দায়ী দেশের গুটিকয়েক মানুষ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৬৭০ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সারাদেশে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে। সংসদে প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, আশ্রয়হীন মানুষ ঘর পাওয়ায় দু:খের বোঝা হালকা হয়েছে। রেবের উপর নিষেধাজ্ঞা অন্য দেশের চেয়ে নিজের দেশের মানুষই বেশি দায়ী বলে মন্তব্য করেন সরকার প্রধান।
বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, বাজার মনিটরিং ব্যবস্থায় নজারদারি বাড়িয়েছে সরকার। রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান তিনি।
সরকার প্রধান আরো বলেন, ঠিকানাহীন মানুষের স্বপ্ন বাস্তবায়নে আশ্রায়ণ প্রকল্পসহ নানামুখী প্রকল্প নিয়ে কাজ করছে সরকার।
রেবের উপর নিষেধাজ্ঞায় দেশের গুটি কয়েক মানুষ ষড়যন্ত্রে সক্রিয় বলে জানান সরকার প্রধান।
এছাড়া, বাংলাদেশ রাশিয়ার বিপক্ষে নয়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে মানবাধিকার রক্ষায় ইউক্রেনের পক্ষে ভোট দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























