রাতে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ
- আপডেট সময় : ০৭:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে অ্যাথলেটিকোকে আতিথ্য দিবে কাতালান ক্লাবটি। আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি খেলবে লিভারপুলের বিপক্ষে। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
লা লিগায় সময়টা ভাল যাচ্ছে বার্সেলোনার। লিগে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে হান্সি ফ্লিকের শিষ্যরা। রাতে ঘরের মাঠে অ্যাথলেটিকোকে আতিথ্য দেবে বার্সা। দু’দলের ২৫০ বারের দেখায় ১১৫টি ম্যাচ জিতেছে কাতালানরা। অ্যাথলেটিকোর জয় ৭৮ ম্যাচে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে অ্যাথলেটিকো। ৪ দেখায় দুই জয় তাদের। এক ম্যাচ জিতেছে বার্সা, অন্যটি ড্র। সবশেষ দেখায় ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। এদিকে, ঘরের মাঠে লিভারপুলকে আতিথ্য দেবে প্যারিস সেন্ট জার্মেই। এর আগে চারবার মুখোমুখি হয় দু’দল। দু’দলই জিতেছে ২টি করে ম্যাচ। গত মৌসুমে রাউন্ড অব সিক্সটিনে সবশেষ দেখা হয়েছিল লিভারপুল ও পিএসজির। সেইবার প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল অলরেডরা। দ্বিতীয় লেগে ১-০ গোলে জেতার পর টাইব্রেকারে জিতে পরের রাউন্ডে যায় পিএসজি।























