রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
বকেয়া বিল পরিশোধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা।
দুপুরে নগরীর সপুরায় পানি উন্নয়ন বোর্ড চত্ত্বরে তারা এই কর্মসুচি পালন করেন। এসময় ঠিকাদাররা অভিযোগ করেন, ঝুঁকি নিয়ে কাজ করলেও সময়মত বিল পরিশোধ করা হচ্ছে না। বছরের পর বছর ঘুরতে হচ্ছে টাকার জন্য। এভাবে রাজশাহী সার্কেলে পাউবোর কাছে ঠিকাদারদের কয়েক শত কোটি টাকা বকেয়া পড়েছে। এছাড়া দায়িত্ব পালনে টাস্কফোর্সের উদাসীনতা ও হয়রানির কারণে বিপুল টাকা ক্ষতিতে পড়ছে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো। পরে বকেয়া টাকা পরিশোধ ও হয়রানি বন্ধে পাউবো’র স্থানীয় কর্মকর্তার মাধ্যমে মহা-পরিচালককে স্মারকলিপি দেয়া হয়।






















