রাজনীতির কারণে কোন খেলোয়াড়কে যেন বাদ পড়তে না হয় : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রাজনীতির কারণে কোন খেলোয়াড়কে যেন বাদ পড়তে না হয়, সেদিকে ক্রীড়া প্রতিমন্ত্রীকে নজর রাখতে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিমুক্ত করে খেলাকে এগিয়ে নেওয়ারও তাগিদ দেন তিনি। মোহামেডান স্পোর্টিং ক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ সব কথা বলেন বিএনপির মহাসচিব।
রাজনীতিবিদ, সংগঠক ও সাবেক খেলোয়াড়দের আগমণে উৎসব মূখর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ক্লাবের স্থায়ী সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে মিলন মেলায় পরিণত হয়েছে ক্লাব প্রাঙ্গন।
ছিলেন মোহামেডান ক্লাব সভাপতি বরকত উল্লাহ বুলু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ অনেকে। সবার লক্ষ্য অভিন্ন ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করা।
এসময় ঢাকার সকল ক্লাবগুলোকে মাঠে ও সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠার আহবান জানান সংগঠকরা।
রাজনীতির জন্য কোন খেলোয়াড়কে যেন দল থেকে বাদ পড়তে না হয়, ক্রীড়া প্রতিমন্ত্রীকে নজর রাখতে বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সংগঠকদের।














