রমজানে দ্রব্যমূল্য সহনীয় থাকবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূলের দাম নিয়ন্ত্রণে সরকার সারা দেশে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। নিম্নবিত্তদের ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। রমজানেও জিনিসপত্রের দাম সহনীয় থাকবে। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী আরও জানান, আশ্রয়হীন মানুষ ঘর পাওয়ায় দুঃখের বোঝা হালকা হয়েছে। ঘরবাড়িহীন দুঃস্থ মানুষ পেয়েছেন নিজস্ব ঠিকানা। রেবের ওপর নিষেধাজ্ঞায় অন্য দেশের চেয়ে নিজের দেশের মানুষই বেশি দায়ী। তারাই পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে এ নিষেধাজ্ঞা জারি করানো হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলেই তারা ভালো থাকে না। ওএমএসসহ সরকারেরর নানামুখী উদ্যোগের কারণে দ্রব্যমূল্য এখন সহনীয় পর্যায়ে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন রমজানেও তা সহনীয় থাকবে।























