রমজানে টিসিবির পণ্য সরবরাহ ৩ গুণ বাড়ানো হবেঃ বানিজ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
রমজানে টিসিবির পণ্য সরবরাহ অন্য বছরের চেয়ে ৩ গুণ বাড়ানো হবে বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।
দুপুরে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে সভাশেষে তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ঠিক করা হবে ভোজ্যতেলের দাম। মন্ত্রী বলেন, শুধু তেল নয়, রমজান মাসকে সামনে রেখে সবকিছু নিয়ে চিন্তা করা হচ্ছে। আর খাদ্যদ্রব্যের সাশ্রয়ী মূল্যে নিশ্চিতে টিসিবির মাধ্যমে এবং বড় ব্যবসায়ীদের সাথে আলোচনা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান বানিজ্যমন্ত্রী।
























