রংপুর সিটি করপোরেশনের অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
রংপুর মহানগরীর সৌন্দর্য বর্ধন ও নান্দনিক স্থাপনা তৈরির জন্য সিটি করপোরেশনের অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে নগর কর্তৃপক্ষ।
দুপুরে স্থানীয় লালকুঠি মোড় এলাকায় সিটি মেয়রের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজুল আলম। সিটি মেয়র জানান, চলতি অর্থবছরে দেড় কোটি টাকারও বেশি ব্যয়ে প্রায় ৬ শতক জমি অধিগ্রহণ করে সিটি করপোরেশন। সেখানে স্থানীয়রা অবৈধভাবে দোকান নির্মাণ করে। এ নিয়ে তাদের একাধিকবার নোটিশ করা হলেও তারা গুরুত্ব দেননি। উচ্ছেদকৃত এলাকায় নান্দনিক স্থাপনাসহ শোভা বর্ধনের উদ্যোগ নিয়েছে সিটি কর্তৃপক্ষ।























