যে কোন প্রাকৃতিক দুর্যোগেও কৃষিকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ
- আপডেট সময় : ১২:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
দেশে যেন খাদ্যসংকট দেখা না দেয় সে জন্য করোনাসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগেও কৃষিকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় তিনি বলেন, কৃষিকে আধুনিক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বসে ২০২০-২১ অর্থবছরের চতুর্থ এ একনেক সভা। করোনা পরিস্থিতির কারণে পরিকল্পনা কমিশনে যোগ দেন উত্থাপিত প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। বৈশ্বিক মহামারী করোনার কারনে মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা বিঘ্ন হলেও অধিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলা এগিয়ে নিয়ে যাবার বিষয়ে সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী।পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাখাতে বরাদ্দ করা অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। একনেকে অনুমোদনের জন্য ৭টি উন্নয়ন প্রকল্প ও অবগতির জন্য ২টি প্রকল্প উত্থাপিত হয়।
























