যুব সমাজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
যুব সমাজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এসময় বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক এনামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার মধ্যে উদ্বোধনী খেলা হয়।






















