যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটিতে উপজেলা যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
গতকাল রাতে নলছিটি পৌর এলাকার হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে রাতেই মাঠে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থা। স্থানীয়রা জানান, হাইস্কুল রোডে সুমনকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় শত্রুতার জেরে আফজাল নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। সকালে সদর উপজেলার দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা থানার এসআই আজিজুল হক জানান, আধিপত্য নিয়ে কিছুদিন আগে বাঁশমুলি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর সদস্য রাশেদকে কুপিয়ে আহত করে আফজাল ও তার সহযোগিরা। এ ঘটনায় ফতুল্লা থানায় পাল্টাপাল্টি মামলা হলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। সকালে আফজালকে রাস্তায় পেয়ে এলাপাতাড়ি কুপিয়ে আহত করে রাজু প্রধান ও তার সহযোগিরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।



















