যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে : ইরান
- আপডেট সময় : ০৬:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২৭২৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেছেন, তেহরান চলমান যুদ্ধে তার পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগোচ্ছে। ইরানের সংবাদমাধ্যম ফারসে বিবৃতিটি প্রকাশ করা হলেও ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে। ইরানের সেতুতে ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকিকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়াসহ মার্কিন সামরিক অভিযানের ব্যর্থতার কারণে ট্রাম্প এ হুমকি দিয়েছেন। গেলো এক মাসের বেশি ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলেও ইরান ও তাদের ছায়া বাহিনী লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বাড়ছে।






















