যারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় না, তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে বিশ্বাসী নয় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
যারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় না, তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই স্লোগানের জন্য শত শত মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘৭৫-এর পর যারা ক্ষমতায় ছিল তারা দেশের স্বাধীনতা চায়নি। বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে একথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, শৈশব থেকেই মানুষের মঙ্গলের জন্য কাজ করতেন বঙ্গবন্ধু। তাই তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে নেতা-কর্মীদের পাশে থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘জয় বাংলা’ স্লোগানের স্বীকৃতি বাঙ্গালী জাতির জন্য বড় অর্জন।
আগামী প্রজন্মকে স্বাধীনতা ও বিজয়ের সঠিক ইতিহাস জানানোর পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে আহ্বান জানান সরকার প্রধান।
অনুষ্ঠানে করোনার স্বাস্থ্যবিধি না মানার সমালোচনা করে সরকার প্রধান বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সবসময়ই সচেতন থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্ঠায় করোনা প্রতিরোধ সম্ভব বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















