যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
যশোরে যুবলীগ কর্মী রুম্মান কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত১১ টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আরিফ হোসেন শাকিল নামে আরেক যুবলীগ কর্মী আহত হন। হত্যার কারণ সম্পর্কে এখনও কোন তথ্য জানাতে পারেনি পুলিশ। তবে রুম্মান চাঁদাবাজীসহ ১৩ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। নিহত ও আহতের স্বজনরা জানান, শুক্রবার রাত ১১টার দিকে যশোর শহরের কাটালতলা এলাকায় স্থানীয় কাউন্সিলরের অফিসের সামনে শালিস বৈঠক চলছিলো। একপর্যায়ে কথাকাটাকাটি হলে একই এলাকার আরিফ, সাজ্জাদ ও সাইদুলসহ ৭-৮ জন দূর্বৃত্ত রুম্মান ও শাকিলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রুম্মান রাত পৌনে ১টার দিকে মারা যায়। শাকিলের অবস্থা আশংকাজনক।























