ময়মনসিংহের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এসেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডের আগুন। দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
দুপুর দেড়টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক প্রাণনাথ সাহা বলেন, উপকেন্দ্রের ৩৩ কেভিতে সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর মার্সেল বক্স থেকে আগুন ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

























