মেহেরপুর পাম্পগুলোতে চলছে তেল সঙ্কট
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
তেল সঙ্কট চলছে মেহেরপুরের পাম্পগুলোতে। মিলছেনা পেট্রোল। কিছুটা অকটেন পাওয়া গেলেও সংগ্রহ করতে হচ্ছে লম্বা লাইনে দাঁড়িয়ে।
মোটরসাইকেল চালকদের জন্য অকটেন নির্ধারণ করা হয়েছে ২০০ টাকার। আর আন্তঃজেলার পরিবহনের জন্য দেওয়া হচ্ছে ১০ লিটার করে। ফলে বিপাকে পড়েছেন তারা। গন্তব্যস্থলে কিভাবে যাবেন, সেটা নিয়ে রয়েছে দুঃশ্চিন্তা। বিপাকে রয়েছেন, বাস, ট্রাক ও প্রাইভেট কারসহ পরিবহন সংশ্লিষ্টরা। কৃষকরা চাষাবাদের জন্য প্রতিদিন পাচ্ছেন ৫ থেকে ৬ লিটার ডিজেল। এতে চাষাবাদে বাধাগ্রস্থ হচ্ছেন তারা। বলছেন, চাহিদামতো তেল পাওয়া না গেলে, ঘরে ফসল তোলা নিয়ে রয়েছে শঙ্কা।






















