মেহেরপুরে পার্শ্ববর্তী দেশের কাঁটাতার পেরিয়ে আসছে আগ্নেয়াস্ত্র
- আপডেট সময় : ০৫:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
প্রার্থীদের প্রচারাণায় সরগরম ভোটের মাঠ। তবে, এক ধরনের শঙ্কা ভর করেছে প্রার্থীদের মঝে। তাদের অভিযোগ, সীমান্তবর্তী মেহেরপুরে পার্শ্ববর্তী দেশের কাঁটাতার পেরিয়ে আসছে আগ্নেয়াস্ত্র। অবৈধ সে অস্ত্র ব্যবহার হতে পারে নির্বাচনের মাঠে। এমন ভয় আছে ভোটারদেরও মাঝেও। তাই, ভোটার ও প্রার্থীরা নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেছেন।
সরকারী হিসেবে মতে মেহেরপুর জেলায় ৯৬ কিলোমিটার সীমান্ত। পুরোটাই কাঁটাতার দিয়ে বেষ্টিত। অভিযোগ আছে, জেলার বিভিন্ন রুট দিয়ে প্রবেশ করছে অবৈধ অস্ত্র। এরইমধ্যে কিছু অস্ত্র ধরাও পড়ছে আইনশৃঙ্খলা বাহীনির কাছে। মেহেরপুর জেলা পুলিশের তথ্য বলছে, গেলো বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত ২২টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড গুলি ও ৮ টি ম্যাগজিন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহীনি। প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। তবে, সীমান্ত দিয়ে আসা অস্ত্রের ভয় রয়েই গেছে।
একদিকে, দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র আছে সন্ত্রাসীদের হাতে। তার ওপর সিমান্ত দিয়ে আসা অবৈধ অস্ত্র সীমান্ত এলাকার জনমনে ভীতিকর অবস্থা তৈরী করেছে। তাই, নির্বচানে ভোটার উপস্থিতি নিয়েও শংকা আছে সবার।
এদিকে, অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। আর, রিটানিং কর্মকর্তা বলছেন, সীমান্ত দিয়ে যাতে অস্ত্র প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি, সেনাববাহীনি ও পুলিশ এক সাথে কাজ করছে।
















