মেগা প্রকল্পে লাভবান হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতার অংশীদাররা : ফখরুল
- আপডেট সময় : ০৭:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
মেগা প্রকল্পগুলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে কোনো ভূমিকা রাখছে না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হচ্ছে। আজকে উন্নয়ন হয়েছে তাদের, যারা আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতার ভাগাভাগি করে লুটপাট করছে। বাংলাদেশে এখন পুরোপুরিভাবে একটি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন
মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে । এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা
সভায় দলটির নেতারা সরকারের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন।
ক্ষমতায় টিকে থাকতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে সরকার, দাবি করেন বিএনপি নেতারা। স্বাধীন গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারের বিদায় করা জরুরী বলেও মনে করছেন তারা।
বাংলাদেশ এখন পুরোপুরি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চলছে।
বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাতে সবদলের ঐক্য দরকার বলে মত দেনে মির্জা ফখরুর।
























