মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ১১ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি
- আপডেট সময় : ০৯:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ইউটিলিটি সেবার মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ১১ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শনিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ করবে বিএনপি। বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দেশব্যাপী ১১ দিনের এসব কর্মসূচিতে যোগ দেবেন দলের জ্যেষ্ঠ নেতারা। শনিবার শুরু হয়ে কর্মসূচি চলবে ১৫ মার্চ পর্যন্ত। ২৬ ফেব্রুয়ারি ঢাকা, ২৮ ফেব্রুয়ারী সব বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। ২ মার্চ সারাদেশের সব জেলা এবং ৫ মার্চ সব উপজেলায় বিক্ষোভ করার ঘোষণা দেয়া হয়েছে। ৬ মার্চ ছাত্রদল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল ও ১০ মার্চ কৃষক দল সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে। ১২ মার্চ দেশের সব ইউনিয়ন, ওয়ার্ড ও বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করা হবে। ১৪ মার্চ সারাদেশে মহিলা দল এবং ১৫ মার্চ তাঁতী দল বিক্ষোভ করবে।





















