মির্জা ফখরুল মানসিকভাবে অসুস্থ: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না– বিএনপি মহাসচিবের এ বক্তব্য প্রত্যাখ্যান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মানসিকভাবে অসুস্থ না হলে মির্জা ফখরুল এমন মন্তব্য করতে পারেন না।
সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা নন- এমন ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে যারা সমাবেশ করে এবং কাবুল দখলের পর যারা উল্লসিত হয় তারাই নিজেদের দু’পাশে জঙ্গিদের বসিয়ে বৈঠক করে। তথ্যমন্ত্রী আরো বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের কারিগরদের সহযোগীদেরও খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। বিএনপি এখন নিজেদের মুক্তিযোদ্ধার দল বলে দাবি করলেও মুলত তারাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আওয়ামী লীগকেই দেশের মানুষ ভালোবাসে বলে দলটি এতদিন ক্ষমতায় আছে বলে দাবী করেন তিনি।





















