মসজিদে বিস্ফোরণে ৩৭ জনের পরিবারকে ৫ লাখ করে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ৩৭ জনের পরিবারকে ৫ লাখ করে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কোন কর্তৃপক্ষই এ দুর্ঘটনার দায় এড়াতে পারেন না বলেও মন্তব্য করেছেন আদালত।
বুধবার দুপুরে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানান, নারায়ণগঞ্জ মসজিদে আগুনের ঘটনায় রাজউক, ডিপিডিসি, তিতাস, মসজিদ কমিটি- কেউ এই দায় এড়িয়ে যেতে পারে না। একই সাথে নিহত ও আহতদের পরিবারকে কেনো ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তিতাস কর্তৃপক্ষকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মারিয়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন।

















