ভোলার ইলিশা-লক্ষীপুর নৌ রুটে রয়েছে ফেরী সংকট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ভোলার ইলিশা-লক্ষীপুর নৌ রুটে ফেরী সংকট। যার নেতিবাচক প্রভাব পড়েছে তরমুজ চাষীদের উপর। ফেরীর অপেক্ষায় ঘাটেই নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার তরমুজ। এতে কৃষক শুধু বিনিয়োগই হারাচ্ছেনা উল্টো ট্রাক ভাড়া নিয়েও পরেছে বিপাকে। তবে বিআইডব্লিউটিসির কর্মকর্তা বলছেন ভিন্ন কথা।
ভোলায় এবছরও তরমুজের বাম্পার ফলন হয়েছে। ভোলার তরমুজ প্রতি বছরই জেলার মানুষের তরমুজের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে আসছে। এবছরও তার ব্যাতিক্রম নয়। কিন্তু বিপত্তি বেধেছে ফেরী পারাপারে।
ফেরী সংকট থাকায় ঘাটেই নষ্ট হচ্ছে তরমুজ। কৃষক গুনছেন বড় অংকের লোকসান।
বিআইডব্লিউটিসি’র ভোলা -লক্ষীপুর এর ব্যবস্থাপক মোঃ কাওসার আহমেদ খান অবশ্য অস্বীকার করেছেন এ অভিযোগ।
দ্রুত ফেরী সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।



















