ভারতে গত ২৪ ঘণ্টায় সোয়া লাখের বেশি করোনায় আক্রান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৬২২ বার পড়া হয়েছে
ভারতে গত ২৪ ঘণ্টায় সোয়া লাখের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। যা দৈনিক সংক্রমণে বিশ্বে নতুন মাইলফলক।
এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই মহামারিতে বিশ্বের কোনো দেশে একদিনে এতো বেশি সংখ্যক মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত থেকে সব ভ্রমণকারীকে নিউজিল্যান্ডে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। নিউজিল্যান্ড সরকার বলছে, আগামী দুই সপ্তাহ ভারত থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না। এমনকি ভারত সফর করা নিউজিল্যাণ্ডের নাগরিকরাও নয়। বৃহস্পতিবার নিউজিল্যান্ড সীমান্তে ২৩ জনের দেহে নতুন ধরনের করোনাভাইরাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয় জাসিন্ডা আরডার্নের সরকার। ওই ২৩ জনের মধ্যে ১৭ জনই ভারতের নাগরিক।





















