ভারতের কানপুরে গাড়িকে ধাক্কা দেয়ায় ঘটনাস্থলেই ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
ভারতের কানপুরে একটি ইলেক্ট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়ায় ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। গেলো মধ্যরাতের এই দুর্ঘটনায় আহত হয়েছে ১২ জন।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তদন্তের পাশাপাশি বাসচালককে আটকের চেষ্টা করছে পুলিশ। এদিকে, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ। এক টুইট বার্তায় তিনি বলেন, কানপুরের সড়ক দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাম নাথ। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ভারতের রাষ্ট্রপতি।
























