১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ২১৪৫ বার পড়া হয়েছে
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেবেন তিনি।
তিনদিনব্যাপী এ ব্রিকস সম্মেলন চলবে আগামী ২২ থেকে ২৪ আগস্ট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। এরপর স্থানীয় সময় রাত ২০টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনে যাবেন। দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিন আগামী ২৩ আগস্ট রেডিসন ব্লু হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ শীর্ষক এক আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


















