বেনাপোল থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
বেনাপোল থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেব- ৬ এর সদস্যরা। গ্রেফতার আলাউদ্দিন বাবু বেনাপোল কাগমারী গ্রামের বাসিন্দা।
যশোর জেলা রেব-৬ এর কম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাগমারী গ্রামের আলাউদ্দিন বাবু নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বেনাপোল বাজারে অবস্থান করছে। এমন তথ্যের বেনাপোল বাজরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে একটি সাইকেলে ঝুলানো একটি ব্যাগসহ আলাউদ্দিন বাবুকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।























