বুধবার জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়ার নতুন কর্মসূচি বিএনপি’র
- আপডেট সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি আগামী ২৪ নভেম্বর সারাদেশের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেবে বলে ঘোষণা দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, আন্দোলন ছাড়া পথ নেই। তাই তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে বেগম জিয়াকে মুক্ত করে আনা হবে।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি উদ্যেগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা বলেন, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়ে সরকার জুলুম নির্যাতন চালাচ্ছে।
সমাবেশে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ২৪ নভেম্বর জেলা প্রশাসকদের স্মারকলিপি দেয়া হবে। সুব্যবস্থা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারী দেন তিনি।
এছাড়া, ফখরুল আরো বলেন, এই সমাবেশ প্রমাণ করে সরকার ভয়ংকরভাবে বিএনপির গণতন্ত্র অধিকার কেড়ে নিচ্ছে।

























