বুধবার ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ ও পাকিস্তান
- আপডেট সময় : ০৯:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বুধবার ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। মিরপুরের দিবা-রাত্রির ম্যাচ শুরু হবে দুপুর সোয়া দুইটায়।
দীর্ঘ সময় পর মাঠে নামছে বাংলাদেশ, পাঁচ মাস পর ওয়ানডে খেলতে নামবে টাইগাররা, আন্তর্জাতিক ক্রিকেটে তিন মাস পর। ১১ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। সেবার পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এবারও ভালো কিছুর প্রত্যাশায় স্বাগতিক শিবির। এই সিরিজে দিয়েই ২০২৭ বিশ্বকাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য যতটা সম্ভব সেরা প্রস্তুতির বিষয় তো আছেই, তারও আগে বাংলাদেশকে অংশগ্রহণ নিশ্চিতের জন্য রেংঙ্কিংয়ে এগোতে হবে। পাকিস্তান সিরিজে ভালো খেলে সে পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। অন্যদিকে, সিরিজ জিততে আত্মবিশ্বাসী পাকিস্তানও। যদিও ঘরের মাঠে বাংলাদেশকে শক্তিশালী মেনে সমীহ করেছে সফরকারীরা।





















