বিসিবি প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ
- আপডেট সময় : ০১:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৬৩০ বার পড়া হয়েছে
বিসিবি প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ। ফাইনালে নাজমুল একাদশকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। মিরপুরে নাজমুলদের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভার ২ বল হাতে রেখে জয় পায় মাহমুদউল্লাহ’র দল।
লক্ষ্য তাড়ায় শুরুতে মমিনুলের উইকেট হারালেও, লিটন দাসের ৬৮ ও ইমরুল কায়েসের অপরাজিত ৫৩ রানে সহজ জয় পায় মাহমুদউল্লাহ একাদশ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সুমন খানের বোলিং তোপে মাত্র ১৭৩ রানে অলআউট হয় নাজমুল একাদশ। দলীয় ৬৪ রানে পাঁচ উইকেট হারিয় বিপর্যয়ে পড়ে নাজমুলের দল। ব্যক্তিগত ৪ রান আউট হন সাইফ হাসান। আরেক ওপেনার সৌম্য সরকার ফিরেছেন মাত্র ৫ রান। সুবিধা করতে পারেননি মুশফিকও। ১২ রানে সাজঘরে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল। ৬ষ্ঠ উইকেট বিপর্যয় কাটানোর চেস্টায় অধিনায়ক নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয়। তাদের ৭০ রানের প্রতিরোধ ভাঙ্গে নাজমুলের ৩৪ রানের বিদায়। তৌহিদ করেন ২৬ রান। শেষের দিকে, ইরফান শুক্কুরের ৭৫ রানে লড়াকু সংগ্রহ পায় নাজমুল একাদশ। পাঁচ উইকেট নেন সুমন খান। রুবেলের শিকার ২ উইকেট।


















