বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। তৃতীয় ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৬৩ রান তোলে বিসিবি একাদশ।
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ সাইফ হাসান ফিরেছেন ৭ রানে। শূন্যতে আউট হন নাঈম শেখ। ৪৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সাদমান ইসলাম ও ইয়াসির আলী। সাদমান ২৩ আর ইয়াসির অপরাজিত ৩৩ রানে। এর আগে, দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৮০ রান করেন এনক্রুমাহ বোনার। জন ক্যাম্পবেলের অবদান ৬৮ রান। ৪৯ রানে অপরাজিত রেমন রেইফার। চার উইকেট নেন মুকিদুল ইসলাম। খালেদ মাহমুদের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে
সফরকারীদের করা ২৫৭ রানের জবাবে ১৬০ রানে অলআউট হয় বিসিবি একাদশ।























