বিশ্ব নারী দিবসে ইউনিভার্সেল মেডিকেলের বিশেষ আয়োজন
- আপডেট সময় : ০৫:৪০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৫১২ বার পড়া হয়েছে
রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় ‘ফ্রি উইমেন হেলথ ডে’।
৮ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়োজিত এই বিশেষায়িত মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক নারীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে আগত নারীদের সেবা দেন মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ, হৃদরোগ, চর্মরোগ, মনোরোগ, ডায়াবেটিস ও ওবেসিটি, ফিজিক্যাল মেডিসিন, কিডনীরোগ বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন এবং পুষ্টিবিদ ও ডায়েট কাউন্সেলররা।
এছাড়া ক্যাম্পে আগত নারীদের বিভিন্ন পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে, যা পুরো মার্চ মাসজুড়ে থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কেবল একটি বেসরকারি হাসপাতাল নয়; সামাজিক দায়বদ্ধতাও প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য। ভবিষ্যতেও রোগীবান্ধব ও জনসচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করা হবে।
বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তী। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে ‘রেস্ট্রেইন’ আয়োজিত ‘মিস ও মিসেস ডক্টরস-২০২৫’ প্রতিযোগিতার ১৩ জন গ্ল্যামার ডাক্তারকে নিয়ে একটি গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়।
এতে ফিটনেস, নিউট্রিশন, গুড ও ব্যাড মেডিক্যাল প্র্যাকটিস এবং ডক্টর-পেশেন্ট রিলেশনশিপ বিষয়ে প্রশিক্ষণ দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, পাবলিক হেলথ স্পেশালিস্ট ডা. রাইয়াতুন তেহরিন, নিউট্রিশনিস্ট ফারিয়া ইসলাম এবং রেস্ট্রেইনের প্রধান নির্বাহী ডা. হাসান মাহমুদ ও সমন্বয়ক ডা. সোহা।























