বিশ্বব্যাংকের পরামর্শে বিএনপির ধ্বংস করা রেলপথ এখন লাভজনক : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি বিশ্বব্যাংকের পরামর্শে বিআরটিসি’র মত রেলপথ বন্ধ করতে চেয়েছিল। আওয়ামী লীগ সরকারের কারণেই বিআরটিসি ও রেলপথ এখন লাভজনক প্রতিষ্ঠান। সকালে রাজধানীর কমলাপুরে নতুন রেল ইঞ্জিন ও ভ্রাম্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কমলাপুর রেলস্টেশনে নতুন রেল কোচ ও ভ্রাম্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল জাদুঘর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে রেলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ভ্রাম্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল জাদুঘরের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
পরে বাঁশি বাজিয়ে ও পতাকা নাড়িয়ে নতুন ৩০টি মিটার গেজ, ১৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও বঙ্গবন্ধু ভ্রাম্যমান রেল জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আমলে বন্ধ করতে চাওয়া বিআরটিসি ও রেলওয়ে বর্তমান সরকারের আমলে লাভজনক প্রতিষ্ঠান।
দেশের মানুষের অধিকতর সেবা দিতে রেলওয়েতে লোকবল বাড়ানোর ওপর গুরুত্ব দেন সরকার প্রধান।
বিএনপি আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদ ছাড়া, মানুষের মঙ্গলের জন্য কিছুই করেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






















